বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

Post Image


রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। আজ রোববার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে শোভাযাত্রা।‎একই দিনে বেলা ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎‎বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের মতো এবারও আমরা জুলাই শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি চার দিন চলবে। রোববার (আজ) বিকেল ৩টায় এটি উদ্বোধন করবেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। উত্তরবঙ্গের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও আয়োজন থাকবে বলে জানান তিনি।

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, চৈত্রসংক্রান্তি ও নববর্ষ ঘিরে প্রশাসন নানা আয়োজন হাতে নিয়েছে। চৈত্রসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে। এ ছাড়া হলের শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ বিশেষ খাবারের ব্যবস্থা করেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ