‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

Post Image


অন্যরা দেরিতে এলে দোষ নেই, কিন্তু আমার বেলায় যত আপত্তি। দেশের সব সচিব যদি ঠিক সময়ে অফিসে আসেন, তবেই আমি নিয়ম মেনে সময়মতো অফিসে আসব এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) লিপী ঘরামী।

অফিসে অনিয়মিত উপস্থিতি, দেরিতে আসা এবং সেবাপ্রত্যাশীদের হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার এমন মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ থেকে জানা যায়, লিপী ঘরামী নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। অফিসে এলেও নির্ধারিত সময়ের অনেক পরে আসেন এবং কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই চলে যান। এ ছাড়া অফিসের গোপনীয় তথ্য বাইরে প্রকাশ, চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সমন্বয়হীনতা এবং ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদের ফি বাবদ আদায় করা অর্থের সঠিক হিসাব না দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে স্থানীয় বাসিন্দারা নিয়মিত সরকারি সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

সেবা নিতে এসে অপেক্ষায় থাকা কয়েকজন জানান, তারা সকাল ৯টায় ইউনিয়ন পরিষদে এলেও সচিবের দেখা মেলে সকাল ১০টা, কখনো ১১টায়। কোনো কোনো দিন দুপুর গড়িয়ে গেলেও তিনি অফিসে আসেন না। কখন অফিসে আসবেন, তা জানতে ফোন করলে উল্টো খারাপ ব্যবহার করেন। এতে প্রয়োজনীয় সেবা পেতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন আচরণ এবং একের পর এক বিতর্কিত বক্তব্যে এলাকায় অসন্তোষ বাড়ছে। এ ছাড়া দাপ্তরিক কাজের কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি ছাড়াই নিজের ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করেন তিনি।

এ পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অবিলম্বে ওই সচিবকে অপসারণ এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

নিয়মিত দেরিতে অফিসে আসার কারণ জানতে চাইলে লিপী ঘরামী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং বিভিন্ন বক্তব্য দেন। নিজের দেরিতে আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি তো দূর-দূরান্ত থেকে গোপালগঞ্জ উপজেলা হয়ে অফিসে আসি, তাই দেরি হতেই পারে।’

প্রতিদিন সকাল ৯টার পরিবর্তে সাড়ে ১০টা বা ১১টায় অফিসে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব সচিব কি টাইম টু টাইম অফিসে যান? দেশের সব সচিব যদি টাইম টু টাইম যান, তবে আমিও টাইম টু টাইম আসব।

গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঢালী বলেন, সচিব আমাদের কোনো কথাই শোনেন না। তিনি তার ইচ্ছেমতো অফিসে আসেন এবং কাজ করেন। তার এই স্বেচ্ছাচারিতার কারণে সরকারি সেবায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে গোপালগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক রেজওয়ানা কবির বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মাতলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

নবীনগরে ১০ মাস পর বিএনপির ১১ নেতার বিরুদ্ধে মামলার নেপথ্যে কী?

কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

দুদকের সংবাদ সম্মেলন নিয়ে আসিফ মাহমুদের রিট ফের কার্যতালিকায়

সাউন্ড গ্রেনেডে পণ্ড নিহত শ্রমিকের স্মরণে এনসিপির গায়েবানা জানাজা

আওয়ামী লীগ পুনর্মিলনের আলোচনার আড়ালে

সর্বাধিক পঠিত

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

উত্তরায় অগ্নিকাণ্ড: একই পরিবারের তিনজনের মরদেহ দাফন হবে পাশাপাশি

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক