ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Post Image

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়ন এলাকায় চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে একটি ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলা। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের ঝামেলা হয়েছে। ঐ ঝামেলা থেকেই আজ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মাতলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

নবীনগরে ১০ মাস পর বিএনপির ১১ নেতার বিরুদ্ধে মামলার নেপথ্যে কী?

কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

দুদকের সংবাদ সম্মেলন নিয়ে আসিফ মাহমুদের রিট ফের কার্যতালিকায়

সর্বাধিক পঠিত

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

উত্তরায় অগ্নিকাণ্ড: একই পরিবারের তিনজনের মরদেহ দাফন হবে পাশাপাশি

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা