সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Post Image



মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খাল দখল করে বালু মজুদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠেছে।

অভিযোগকারী মো. জাবেদুর রহমান জুবায়ের দৈনিক ভোরের ডাক ও দৈনিক ডেইলি সান পত্রিকার সংবাদকর্মী। তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ দুপুর ১২টা ২৮ মিনিটে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় সরকারি খাল দখল করে তার ওপর বালু মজুদ করে অবৈধ ব্যবসা ও খালে টিউবওয়েল স্থাপন করে অবৈধ ড্রেজিং কাজের পানি সরবরাহ রয়েছে। অবৈধ কাজ পরিচালনার বিষয়ে সরেজমিনে প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক জুবায়ের। এ সময় অভিযুক্ত অনিক নামে এক ব্যক্তি তাকে সরাসরি এবং মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।


ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, হুমকির একপর্যায়ে অভিযুক্ত বলেন, “আমরা সরকার দলের রাজনীতি করি। তোকে থানায় নিয়ে বেঁধে রাখবে, দেখবে তুই কত বড় সাংবাদিক।” এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।


আইনজ্ঞদের মতে, এ ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধির ৫০৬ ধারায় ফৌজদারি ভীতি প্রদর্শনের জন্য কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। এছাড়া সরকারি সম্পত্তি দখল ও ভরাট করা সংশ্লিষ্ট আইনে দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শিবিরের প্রতিবাদ

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

সর্বাধিক পঠিত

কমেছে স্বর্ণের দাম

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

ডেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

আরেক আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ফরিদগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

করোনার নতুন ঢেউ দেশে, জুনে ২২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে আত্মিক প্রশান্তির স্থাপত্য:কেন্দ্রীয় জামে মসজিদ

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান