ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

Post Image

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কোথাও কোথাও ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, অবাধ, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

শুরুতে এ আসনে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থিতা বৈধ হয়। পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির জেলা সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর সংখ্যা দাঁড়ায় পাঁচে।

ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছেন পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

ভোটকেন্দ্রগুলোয় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ভোটের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেল থেকে ভোটকেন্দ্রের অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট গ্রহণের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে। কমিশন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা প্রস্তুত। উপনির্বাচন ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে ভোটের আগের দিন বুধবার পৃথক সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা। নির্বাচন ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

যেভাবে শূন্য হয় আসনটি

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটার ৫ লাখের বেশি

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।

এ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ এবং ৩৮ জন নারী।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি, উত্তাল ক্যাম্পাস

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

সরকারদলকে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় বিএনপির এমপির উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

সর্বাধিক পঠিত

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই