ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Post Image


বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি বিস্তৃত ও বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এই সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউর মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী রূপ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইইউকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত