গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

Post Image


গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকঢোল ও সানাই বাজিয়ে সংসদ সদস্যের কাছে উপস্থিত হন তারা। পরে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান ডা. কে এম বাবর।

যোগদানকারীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, “সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “কেউ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করলে অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি সবার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।”

এ সময় নবাগত নেতাকর্মীদের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় বিএনপির এমপির উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

ছাত্রদল নেতা হত্যা: বিএনপি এমপির ছেলে ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা হত্যা: বিএনপি এমপির ছেলে ৩ দিনের রিমান্ড

সাঈদী রাজাকার ছিলেন না: মানিক পশারী‌র ভাই চান মিয়া

মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বিএনপি সরকার : সমাজকল্যাণমন্ত্রী

সর্বাধিক পঠিত

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু