রং মেশানো বিরিয়ানি বিক্রি

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

Post Image


শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকায় এক বিরিয়ানি হাউসে রং মিশিয়ে খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শেরপুর পৌরসভার যৌথ অভিযানে ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউস’-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া খাবারে কৃত্রিম রং মেশানো এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

কাজী রকিবুল হাসান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ