সরকারদলকে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

Post Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

প্রত্যাহার করা কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

তাঁরা হলেন, ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। ওই পদগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আগের রাতে একসঙ্গে ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার ও নতুন কর্মকর্তা নিয়োগের ঘটনায় নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি, উত্তাল ক্যাম্পাস

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

সরকারদলকে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় বিএনপির এমপির উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

সর্বাধিক পঠিত

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই