ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন চবিসাসের সদস্যরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এমন হামলা মেনে নেওয়ার মতো না। আমরা ছাত্র সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, ঢাবির সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়; বরং এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ও কলঙ্কজনক ঘটনা হিসেবে থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি দেশের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব গড়ে ওঠে।

তিনি বলেন, এই ঘটনায় ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা আশা করি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের গঠিত তদন্ত কমিটির মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায্য তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঢাবি প্রশাসনও যেন একাডেমিক ও প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদমাধ্যম। ছাত্রদল সেই স্তম্ভের ওপর হামলা চালিয়েছে, যা খুবই লজ্জাজনক। সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। পেশিশক্তির জোরে তাদের ওপর হামলা চালানো হলে তা সাংবাদিক সমাজ কখনোই মেনে নেবে না। থানার ভেতরে গিয়ে সাংবাদিকদের মারধরের মতো দুঃসাহসিক কাজ ইতিপূর্বে কেউ করেনি। এই ঘটনায় অবশ্যই জড়িতদের চিহ্নিত করে আইনি বিচার নিশ্চিত করতে হবে।

চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা ও নির্যাতন শুরু হয়েছে। আপনারা যদি পেশিশক্তির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চান, তাহলে মনে রাখবেন—আপনাদের পেশিশক্তি যদি পাহাড়সম হয়, তাহলে সাংবাদিকদের কলমের শক্তি আকাশসম। আমরা আমাদের কলমের মাধ্যমে সকল অন্যায়-অবিচার ও নির্যাতন বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরব। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা