আলোচিত কিশোর ‘গ্যাং লিডার রতন’ ছাত্রদলের মিছিলে, ছবি ভাইরাল

Post Image

আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের একটি ছবি ভাইরাল হয়েছে কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের পেছনে মিছিলে। 

গতকাল শুক্রবার থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন দায়িত্বশীল একজন ছাত্রনেতা কীভাবে আলোচিত কিশোর গ্যাং লিডারকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন তা নিয়ে সমালোচনা চলছে। 

ভাইরাল ছবিতে দেখা গেছে, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনের আলোচিত রতন গ্যাংয়ের প্রধান মো. রতন তার সহযোগীদের নিয়ে মিছিল করছে। রতনকে গত বুধবার বিকেলে একটি মিছিলে দেখা গেছে। মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। তার ঠিক পেছনে ছিলেন রতন। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল হয়।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে; তা আমি বলতে পারবো না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে। 

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখব। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

রতন গ্রুপের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে বেরিয়ে তিনি এলাকায় আছেন। তার মুঠোফোন বন্ধ থাকায় মিছিলে অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্য নেওয়া যায়নি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং লিডার রতন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তিনি এখন জামিনে আছে বলে জেনেছি। তাকে ধরতে এখন পর্যন্ত কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে তিনি পালিয়ে গেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আলোচিত কিশোর ‘গ্যাং লিডার রতন’ ছাত্রদলের মিছিলে, ছবি ভাইরাল

মিরপুরের পর এবার মোহাম্মদপুরে ভাঙচুর-লুটপাট করে জমি দখলের চেষ্টা

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংসের নেপথ্যে ‘বিএনপির দুই গ্রুপের দখল-দ্বন্দ্ব’

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

রংপুরে ছেলের হাতে বাবা খুন

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

অভয়নগরের বাঘুটিয়ায় দাড়িপাল্লার পথসভায় জনতার ঢল

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদপুরে পার্কিংয়ে থাকা তিন বাসে আগুন

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়,বিপাকে সাধারণ মানুষ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখে নিন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত