গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

Post Image

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) এবং গ্রীনলিপ-এর যৌথ উদ্যোগে রাজধানী ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৬। দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতেই এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি)। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, "সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে গুণীজনদের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। WHRO এবং গ্রীনলিপ আজ যাদের সম্মাননা প্রদান করল, তারা নিজ নিজ ক্ষেত্রে আমাদের গর্ব। মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে দেশ এবং বিদেশে এই সংগঠনের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।" প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এ সংগঠন ভবিষ্যতে দেশ গঠনে আরও বড় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সব সময় নিপীড়িত ও সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার সুরক্ষায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। দেশ ও মানুষের কল্যাণে আমাদের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম এবং ড. আনোয়ারুজ্জামান। এ ছাড়া তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন WHRO-এর শুভেচ্ছা দূত ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী, সংগীতশিল্পী রবি চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী কেয়া পায়েলে।

উপস্থিত অতিথিরা মানবাধিকার সুরক্ষায় WHRO-এর দেশীয় ও আন্তর্জাতিক স্তরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন বিভাগে অবদানের জন্য নির্বাচিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সুন্দর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বিজেএসে উত্তীর্ণ জজরা ‘ন্যায়ের পথে’ থাকবেন— প্রত্যাশা শিশির মনিরের

এমপি নজরুল আবার রিমান্ডে

আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

সর্বাধিক পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি