মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়,বিপাকে সাধারণ মানুষ

Post Image

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় কনকনে তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড় জেলা। এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা বৃদ্ধির পর আজ হঠাৎই কমে গেছে এ জেলার তাপমাত্রা। তাপমাত্রা নেমে গেছে ৯ ডিগ্রির ঘরে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।


এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল। এ সময় বাতাসের গতিবেগ ৮-১০ কিলোমিটার বয়ে যাচ্ছিল। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।


অপরদিকে এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।


তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ কালবেলাকে বলেন, কয়েকদিন পর আজ হঠাৎই তাপমাত্রা কমে যাওয়ায় তেঁতুলিয়ায় মৃদু শৈত্য বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আলোচিত কিশোর ‘গ্যাং লিডার রতন’ ছাত্রদলের মিছিলে, ছবি ভাইরাল

মিরপুরের পর এবার মোহাম্মদপুরে ভাঙচুর-লুটপাট করে জমি দখলের চেষ্টা

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংসের নেপথ্যে ‘বিএনপির দুই গ্রুপের দখল-দ্বন্দ্ব’

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

রংপুরে ছেলের হাতে বাবা খুন

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

অভয়নগরের বাঘুটিয়ায় দাড়িপাল্লার পথসভায় জনতার ঢল

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদপুরে পার্কিংয়ে থাকা তিন বাসে আগুন

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়,বিপাকে সাধারণ মানুষ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখে নিন