চাঁদপুরে পার্কিংয়ে থাকা তিন বাসে আগুন

Post Image


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় পার্কিং করে রাখা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোতে এ আগুন লাগে। ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা চালক-সহকারী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল।


এ সময় হঠাৎ একটি বাসে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর ২টি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক পুড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুরে ছেলের হাতে বাবা খুন

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বিজেএসে উত্তীর্ণ জজরা ‘ন্যায়ের পথে’ থাকবেন— প্রত্যাশা শিশির মনিরের

এমপি নজরুল আবার রিমান্ডে

আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত