রংপুরে ছেলের হাতে বাবা খুন

Post Image

রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মহুবার রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঘাতক ছেলে হাসানুর রহমান (২২) পলাতক রয়েছেন। নিহত মহুবার রহমান ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের সম্পর্ক ভালো না। শুক্রবার সকালে শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসলে হাসানুর বসতে ও খেতে বলেননি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে বাবা মহুবার রহমান ছেলেকে শাসন করেন। শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলতে এবং ভাত খাওয়ার কথা বলতে বলেন।

এ সময় হাসানুর কথা না শোনায় মহুবার রহমান ছেলেকে একটা থাপ্পড় মারেন। শাশুড়ির সামনে বাবার থাপ্পড়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন হাসানুর। পরে পাশেই থাকা একটি ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন তিনি। ছুরিকাঘাতে মহুবার রহমান গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে জ্ঞান হারান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মহুবারের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান বলেছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুরে ছেলের হাতে বাবা খুন

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বিজেএসে উত্তীর্ণ জজরা ‘ন্যায়ের পথে’ থাকবেন— প্রত্যাশা শিশির মনিরের

এমপি নজরুল আবার রিমান্ডে

আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত