প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

Post Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে একজন শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মতলবগঞ্চ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।


সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয় এবং এতে অফিস সহকারী মো. সুমন আপত্তিকর কমেন্ট করায় তাদেরকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।


তার নিজস্ব ফেসবুকে আইডিতে লিখেছেন ও তার শেয়ার করা ছবিতে লেখা হয়েছে (হুবহু)- ‘আবারও জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা দেখানো শুরু হয়েছে’, ‘দিপু মনি ২.০ ইজ কামিং’, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্যাপ্টেন কার্ডসহ এই কার্ডগুলো এখন সত্যি দেশের মধ্যে বিরাজমান গভীর সমস্যা দূর করতে পারবে? না কি সমস্যাকে আরো ঘনীভূত করবে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট, দেশের তরুণদের বেকার সমস্যা মুদ্রাস্ফীতি, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন, ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন’, হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি:মির্জা ফখরুল’, ১৭ ব দেশের যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা নিরসন করার চেষ্টা না করে তা আরও গভীর করা হচ্ছে। সময়ের এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড়’, ‘আমার প্ল্যানটা হচ্ছে নিচেরটার মতো মডিফাই করব (নিচে প্যাডেল সাইকেলের সঙ্গে মোটর সাইকেলের ছবি)।


মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করা ফেসবুকের পোস্টগুলো আমাকে দেখানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হেদাসেন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে আর অফিস সহায়ক ওই ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম জানান, আপত্তিকর পোস্টের বিষয়টি আমি জেনেছি। ওই শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি এবং বিতর্কিত কর্মকাণ্ড করায় অফিস সহকারী সুমনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুজনের কর্মকাণ্ডের সঠিক তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক, সমাজসেবা ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বিজেএসে উত্তীর্ণ জজরা ‘ন্যায়ের পথে’ থাকবেন— প্রত্যাশা শিশির মনিরের

এমপি নজরুল আবার রিমান্ডে

আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

সর্বাধিক পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’