মিরপুরের পর এবার মোহাম্মদপুরে ভাঙচুর-লুটপাট করে জমি দখলের চেষ্টা

Post Image

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রের পর এবার মোহাম্মদপুরে শতাধিক লোক নিয়ে হামলা-ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় ওই হাউজিংয়ের অফিস থেকে নগদ টাকা, এসি, চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ সকল আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। এমনকি টিন ও বাঁশ দিয়ে বেড়া দেয়া হয় চারপাশে। মারধর করা হয় আশপাশের প্রতিবেশীদেরকেও।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার হঠাৎ ২০০-৩০০ লোক এসে সব ভাঙচুর শুরু করেন। আমাদের ধাওয়া দিয়ে মারধর করেন। তারা সামনে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে।

তারা বলেন, ‘৩৫ কাঠার এই জায়গাটি আগে চাঁদ উদ্যান হাউজিংয়ের চেয়ারম্যান মো. আলম হোসেনের কাছ থেকে ২০০৪ সালে কিনে নেয় হুমায়ুন। এরপর তিনি প্লট আকারে আরও ২৯ জনের কাছে শেয়ার বিক্রি করেন। জায়গাটিতে বর্তমানে শপিংমল তৈরির কাজ চলছিল। এরই মধ্যে এই হামলা। হামলাকারীদের মধ্যে অনেক রাজনৈতিক কর্মীরাও ছিল। তারা অফিস রুমের এসি থেকে শুরু করে লাইট, বিদ্যুতের সুইচ, বাথরুম, সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে গেছে।

সাজেদা নামে ঘটনা এক প্রত্যক্ষদর্শী নারী বলেন, আমাদের বাড়ি এই জমির পাশেই। আমরা দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলাম। আমাদেরকেও মারধর করা হয়েছে। বাড়ির ছাদে দাঁড়িয়ে জহির নামে একজন ফোনে কথা বলছিল। তাকে তার ঘরে ঢুকে মারধর করা হয়েছে। ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সোহেল মোল্লাও ছিলেন ঘটনাস্থলে। তারা টিন দিয়ে ও বাঁশ দিয়ে রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

এদিকে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন (৫০)। অভিযোগে তিনি উল্লেখ করেন, মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান হাউজিংয়ের ৮ নম্বর বাসার সঙ্গে ভবনসহ ১১ কাঠা জমি তার মায়ের মালিকানাধীন। গত কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২) স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন।

অভিযোগকারী আরও দাবি করেন, জমিটি দখলের চেষ্টা নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়। কিন্তু আজ প্লটটি একটি গ্রুপ দখলের চেষ্টা করে। অভিযোগে আরও বলা হয়েছে, যে ব্যক্তি ওই প্লটের মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছেন, তিনি এর আগে জমিটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগকারীর দাবি। তবে এ দাবির বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানিয়েছে, সকালে বেড়িবাঁধ এলাকায় একটি প্লট দখলের চেষ্টার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সেখানে এসআরবি (সাবেক র‍্যাব) সদস্যরা উপস্থিত রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, এর আগে মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট এবং গুঁড়িয়ে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিরপুরের পর এবার মোহাম্মদপুরে ভাঙচুর-লুটপাট করে জমি দখলের চেষ্টা

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংসের নেপথ্যে ‘বিএনপির দুই গ্রুপের দখল-দ্বন্দ্ব’

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

রংপুরে ছেলের হাতে বাবা খুন

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত