ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

Post Image

চট্টগ্রামের হালিশহরে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার 'তায়েফ রেস্টুরেন্ট' থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক। 

পুলিশ জানিয়েছে, এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না বরং এটি ছিল একটি পরিকল্পিত গোপন সমাবেশ, যেখানে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীলনকশা তৈরি হচ্ছিল।

দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। বিদেশে পলাতক নেতাদের নির্দেশনায় তারা স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পালানোর পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা দেশে বিভিন্ন সময়ে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিভাগের আরও খবর

চট্টগ্রাম বিভাগ

News Image

পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, তারা গণধিকৃত হবেন : ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সর্বাধিক পঠিত