ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

Post Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আবারও মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, শিক্ষার্থীদের চিকিৎসা চলমান রয়েছে। ফুড এলার্জির কারণে এমনটি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে অন্যান্য খাবারের সঙ্গে ডিমও ছিল। ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যে একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের তীব্র পেটব্যথা, বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ২০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।


এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


এর আগে গত ২১ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীর ৩টি বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বিজেএসে উত্তীর্ণ জজরা ‘ন্যায়ের পথে’ থাকবেন— প্রত্যাশা শিশির মনিরের

এমপি নজরুল আবার রিমান্ডে

আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

সর্বাধিক পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’