পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

Post Image


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাম্পে তেল দেওয়া হবে এমন ভুয়া খবরে তেল নিতে ভিড় করেন বাইকাররা। তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা জামালপুরের ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনের সড়কে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা।

সড়কের দুইপাশে ট্রাক,বাসসহ নানা পরিবহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। ফলে চরম ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলরত যাত্রীরা। পরে পুলিশ ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মোটরসাইকেল চালকরা বলেন, ফেসবুকে পোস্ট পেয়ে মধ্যরাত থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছি, সকালে পাম্পের লোকজন বলে তেল নেই। ফেসবুক পোস্ট ভুয়া আমরা বুঝতে পারি নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী বলেন, আমাদের পাম্পে তেল নেই। আমরা কাউকে বলিওনি যে আজ সকালে তেল দেবে। এরা কোথা থেকে খবর পেল তা এরাই ভালো জানে। তবে হ্যাঁ, তেল আসার কথা ছিল, গাড়ি এখনো আসেনি। এই বিষয় নিয়ে তারা পাম্পের সামনে হট্টগোল করছে। এটা অন্যায় আর জুলুম ছাড়া অন্য কিছু না।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুকে পোস্ট দেখে ঝর্ণা পাম্পের সামনে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করেছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এখন যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস