১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা (বিজেএস) ২০২৫–এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এ ফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২০০ পরীক্ষার্থী। উত্তীর্ণ হওয়া নতুন জজদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। এ পোস্টে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন জজদের ন্যায়ের পথে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ফেসবুক পোস্টটিতে অ্যাডভোকেট শিশির মনির লেখেন, “সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। কঠিন পথে পা বাড়িয়েছেন আপনারা। আল্লাহ আপনাদের ন্যায়ের পথে সংগ্রাম করার তৌফিক দিন।”







