লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

Post Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে জানা গেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রশ্ন উঠেছে। একজন দলীয় পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। দলের নিয়ম-নীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল, এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে।


এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২