অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

Post Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা ড. নাহিদা বেগম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ড. নাহিদা বেগম বলেন, আমার ছেলেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার ছেলেকে টার্গেট করা হয়ে থাকে, তাহলে এটা আমি মেনে নেব না।

তিনি বলেন, আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো?

অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে নাহিদা বেগম বলেন, আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।

তিনি আরও বলেন, আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে- সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

সর্বাধিক পঠিত

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য