বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Post Image

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে বাঁশখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।


বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট জিএম সাইফুল ইসলাম ও মাওলানা শহীদুল্লাহ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহিরুল ইসলাম বলেন, "শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন এক নির্ভীক দেশপ্রেমিক। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি দেশ ও জাতির পক্ষে যে সাহসী ভূমিকা রেখে গেছেন, তা এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।  ইনসাফ কায়েমের লড়াইয়ে তাঁর এই শাহাদাত তরুণ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।  তিনি আরও বলেন,  জুলাই যোদ্ধাদেরকে প্রতিনিয়ত দেশে-বিদেশ থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তা জোরাদার করার আহবান জানান।


অনুষ্ঠানে বক্তারা শহীদ শরিফ ওসমানের বর্ণাঢ্য জীবন ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে শহীদদের মর্যাদা বৃদ্ধি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

সর্বাধিক পঠিত

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য