এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

Post Image

কক্সবাজারের সরকারি হাসপাতালের মতো একটি জনবহুল ও সুরক্ষিত জায়গা থেকে চিকিৎসাধীন ৭ মাসের এক দুগ্ধপোষ্য শিশু চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ৩য় তলার শিশু মেডিসিন ওয়ার্ড (বি-ব্লক, বেড নং-১১) থেকে শিশুটি অপহৃত হয়।

চুরির দৃশ্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও এখনো অপহৃত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মুন আ্যলার্টের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টের বরাতে জানা যায়, অপহৃত শিশুটির নাম মো. রকিব ইসলাম, যার বয়স মাত্র ৭ মাস। শিশুটি অসুস্থ থাকায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ১৯ সেপ্টেম্বর সকালে স্বজনদের অসাবধানতার সুযোগ নিয়ে এক অজ্ঞাতনামা নারী শিশুটিকে বি-ব্লকের ১১ নম্বর বেড থেকে চুরি করে নিয়ে যায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাতনামা নারী শিশু রকিবকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল চত্বর থেকে বের হয়ে যায় এবং একটি সিএনজি অটোরিকশায় উঠে পালিয়ে যায়।ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের স্বজনেরা দ্রুত শিশুটিকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন।

যোগাযোগ ও তথ্য প্রদান

যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই শিশুটি বা সন্দেহভাজন অপহরণকারীর বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকেন, তবে অনতিবিলম্বে সরকারি ও সংশ্লিষ্ট জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

জরুরি তথ্য প্রদানের নম্বর: 13219 (টোল-ফ্রি)

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের স্বজনেরা দ্রুত শিশুটিকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সর্বাধিক পঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রবাস ফেরত স্বামী আটক

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার