বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

Post Image

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারও বিপুল পরিমাণে স্বর্ণ উদ্ধার হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৭ কোটি রুপির বেশি অর্থমূল্যের ওই স্বর্ণ।

বিএসএফ সূত্রে জানা যায়, রাতে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের ওপর দিয়ে কাপড়ে মুড়িয়ে স্বর্ণের বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সে সময় কর্তব্যরত বিএসএফ সদস্যদের নজরে পড়ে বিষয়টি। ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন বিএসএফ সদস্যরা।

পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮৯টি স্বর্ণের বিস্কুট, যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতে যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৪০ লাখ ২১ হাজার ৩০০ রুপি।১০ দিনের ব্যবধানে বাংলাদেশ-ভারত সীমান্তে এ নিয়ে দ্বিতীয়বার মতো স্বর্ণ উদ্ধার হলো। এর আগে নদীয়া জেলার সীমান্তে উদ্ধার হয়েছিল প্রায় ২৪ কোটি রুপির স্বর্ণ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন

লালদীঘিতে সমাবেশ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শাবনূরের আবেগঘন বার্তা

নবীনগরে রাতের আঁধারে তিতাস নদী ভরাট, দুই লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, গ্রেপ্তার ৪

সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ