ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে এসে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।(২৮ জানুয়ারি) বুধবার সকালে
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পৌর শহরের একটি এলাকায় পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় পাশে দাঁড়িয়ে আরেকজন ব্যক্তি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। পোস্টার ছেঁড়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। একই এলাকায় একটি বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







