ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন

Post Image

জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা–২০২৬-এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবু সুফিয়ান নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আজিজুর রহমান শান্ত মনোনীত হয়েছেন।

সদ্য বিদায়ী সভাপতি জনাব আব্দুল্লাহ আল কোরাইশ-এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান নোমান-এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশ-এর উপদেষ্টা জনাব সিবগাতুল্লাহ সিবগা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবগঠিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি সভায় উপস্থিত বিতার্কিকদের বাংলাদেশের বিতর্ক অঙ্গনে মেধা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বিশেষভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ডিবেট বাংলাদেশ-এর কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে যুক্তিশীল, সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশ-এর মডারেটর জনাব আবু নাছির মোহাম্মদ ত্বহা। তিনি নবগঠিত কমিটি ঘোষণা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব আরিফ হোসেন। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ডিবেট বাংলাদেশ দেশের সর্বস্তরে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়া এবং যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী সাত কার্যদিবসের মধ্যে ডিবেট বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিতর্কচর্চা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিশেষে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা–২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন

লালদীঘিতে সমাবেশ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শাবনূরের আবেগঘন বার্তা

নবীনগরে রাতের আঁধারে তিতাস নদী ভরাট, দুই লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, গ্রেপ্তার ৪

সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ