৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

Post Image

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়। 

এগুলো ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা। 

যার মধ্যে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮.৭৯ কেজি ভারতীয় গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ও ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন।

এ বিষয়ে বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে মেহেরপুরে নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনটার জায়গায় চারটা ব্যাটালিয়ন হলে আমাদের জব্দকৃত পণ্যের তালিকা বাড়বে এবং সীমান্ত আরও শক্তিশালী হবে।