লালদীঘিতে সমাবেশ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের

Post Image

​ঢাকা-চট্টগ্রাম লংমার্চের চট্টগ্রাম অংশের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ঐতিহাসিক লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।


​রোববার সমাপনী সমাবেশ পরবর্তী এ পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।


​এসময় তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও নাগরিক দায়িত্বও। একটি বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর সমাবেশস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বেরই অংশ। আমরা চাই, যেকোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব হোক।”


​তিনি আরও বলেন, “লালদীঘি ময়দান চট্টগ্রামের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি স্থান। এ স্থানটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মসূচি শেষে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।”


​পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, জামায়াত নেতা মুহাম্মদ ফেরদৌসসহ নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


​এসময় নেতৃবৃন্দ লালদীঘি ময়দান, আশপাশের সড়ক ও সমাবেশস্থলের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন।


​নগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরীর পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগের বিষয়েও আমরা সচেতন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন

লালদীঘিতে সমাবেশ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শাবনূরের আবেগঘন বার্তা

নবীনগরে রাতের আঁধারে তিতাস নদী ভরাট, দুই লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, গ্রেপ্তার ৪

সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ