হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

Post Image

কুষ্টিয়ার খোকসায় হেলিকপ্টারে করে নিজ এলাকায় ফেরা নাসির উদ্দিন শেখ নামে এক আদম ব্যবসায়ীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। এঘটনার একটি ভিডিও সহ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।


আজ রোববার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে যোগে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।


স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন শেখ সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী হলেও তিনি আদম ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চেক জালিয়াতিসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে বলেও দাবি করেন তারা। এসব অভিযোগের প্রেক্ষাপটে একজন পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


স্থানীয়রা আরও জানান, সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পর দ্রুত নিজ এলাকায় পৌঁছাতে নাসির উদ্দিন শেখ হেলিকপ্টার ভাড়া করেন। রোববার দুপুরে হেলিকপ্টারটি খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাঁকে দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করেন। এ সময় অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে আসার পর নাসির উদ্দিন শেখকে কয়েকজন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেনকেও দেখা যায়।


তবে ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন। তিনি বলেন, এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতে পারি না। দেইওনি। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন তাঁরাই তদন্ত কর্মকর্তাকে ফুল দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন,বিষয়টি আগে ভালো করে জেনে নিই। পরে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, ৭ দিনের রিমান্ডে সেই আবু বকর

১৬৯ পিস ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, হারালেন দলীয় পদ

সাঈদীর মামলার বাদীর দা/ফ/নে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদরাসা শিক্ষা ও শিক্ষার্থীদের সুরক্ষায় যেসব প্রস্তাব দিলেন মিজানুর রহমান আজহারী

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সর্বাধিক পঠিত

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি পরীক্ষাথীরা

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’