লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

Post Image

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে নিহতের লাশের সঙ্গে পাওয়া গেছে একটি অতিরিক্ত পা। নিহতের নিজের দুই পায়ের পাশাপাশি থাকা এই অতিরিক্ত পাটি কার, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নিহতের পরিবার।

নিহত সেন্টু নাটোরের বাসিন্দা। নিহতের পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশের কাছ থেকে বুঝে নেন। পরে বাড়িতে এনে গোসল করানোর সময় তারা লক্ষ্য করেন, লাশের সঙ্গে দুটির পরিবর্তে তিনটি পা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত রায়হানের একটি বিচ্ছিন্ন পা ভুলবশত সেন্টুর লাশের সঙ্গে চলে আসতে পারে।

এ তথ্যের ভিত্তিতে আহত রায়হানের স্বজনরা নাটোরে এসে অতিরিক্ত পা টি পরীক্ষা করে দেখেন। তবে তারা নিশ্চিত করেন, এটি রায়হানের নয়। রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার খুঁটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। দুর্ঘটনায় তার এক হাতের কবজি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়হানের ভাতিজা অনিক জানান, রায়হানের দুই পা কোমরের নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল। একটি পা নাটোরে আছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। কিন্তু সেখানে থাকা তিনটি পায়ের একটিও তাদের রোগীর নয়।

তিনি বলেন, রায়হানের জন্মগতভাবে পায়ের আঙুলের মাঝে স্বাভাবিকের তুলনায় বেশি ফাঁকা ছিল, অথচ পাওয়া পাগুলোর কোনোটিতেই সে বৈশিষ্ট্য নেই।

এ ঘটনায় নিহত সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, পুলিশ প্রথমে আমাদের জানিয়েছিল অতিরিক্ত পা টি আহত রায়হানের; কিন্তু তার স্বজনরা এসে তা অস্বীকার করছেন। এখন এই অতিরিক্ত পা নিয়ে আমরা কী করব, সেটাই বুঝতে পারছি না।

এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরোয়ার হোসাইন বলেন, দুর্ঘটনার সময় একজন গুরুতর আহত ব্যক্তি ছিলেন, যার দুই পা বিচ্ছিন্ন ছিল। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো সবচেয়ে জরুরি ছিল। ঘটনাস্থলে তীব্র দুর্গন্ধ থাকায় দ্রুত লাশ উদ্ধার করে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অসাবধানতাবশত কোনো লাশের সঙ্গে অতিরিক্ত একটি পা চলে যেতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার বর্তমানে গভীর শোকে রয়েছে। আপাতত নিহত সেন্টুর পরিবারকে অতিরিক্ত পাটি সংরক্ষণ করতে বলা হয়েছে। দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। যদি এটি তাদের কারও হয়, তাহলে সংশ্লিষ্ট পরিবার পরে এসে তা শনাক্ত করে নিয়ে যেতে পারবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাতকে আদালতে পাঠাল পুলিশ

হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজাকে বাঁচানো গেল না

সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

তিস্তায় এক রাতেই বিলীন ৯০ পরিবারের বসতভিটা, ভাঙনের মুখে দুই শতাধিক

বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি