নবীনগরে রাতের আঁধারে তিতাস নদী ভরাট, দুই লাখ টাকা জরিমানা

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার লঞ্চঘাটের পূর্ব পাশে ‘আহমেদ প্রাইভেট হাসপাতাল’র মালিক ফরিদ আহমেদের বিরুদ্ধে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে তিতাস নদী ভরাটের অভিযোগ উঠেছে। শনিবার পানির নিচ থেকে বালু জেগে উঠলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

এ নিয়ে আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তিতাস নদীতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে বালু দিয়ে নদী ভরাট করার দায়ে ফরিদ উদ্দিন আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, নবীনগর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে নবীনগরের ইউএনও রাকিবুল ইসলাম জানান, নদী দখল কিংবা ভরাট করার কোনো আইনি সুযোগ নেই। সংবাদ প্রকাশের পর ঘটনাস্থলে গিয়ে নদী ভরাটের সত্যতা পাওয়া যায়। এরপর পরিবেশ ও জলধারা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নবীনগর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ফরিদ উদ্দিন আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নদীতে ফেলা বালু নিজ দায়িত্বে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকেই ফরিদ আহমেদ নদী ভরাটের কাজ শুরু করেন। বিগত কয়েক বছর এই ভরাট কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি পুনরায় শুরু হলে পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

তিতাস নদীটি এই অঞ্চলের অন্যতম প্রধান নৌপথ। এই নদী ব্যবহার করে ভৈরব ও নরসিংদীতে প্রতিদিন একাধিক লঞ্চ, শতাধিক যাত্রীবাহী নৌকা ও স্পিডবোট ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী কার্গো চলাচল করে। বিশেষ করে নবীনগর উপজেলা খাদ্য গুদামের ধান, চাল, গম এবং সদর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল এই পথেই পরিবাহিত হয়। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে ২০২০ সালে ‘ক্যাপিটাল ড্রেজিং নৌপথ’ প্রকল্পের অধীনে ২৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নবীনগর থেকে কসবার কুটি বাজার পর্যন্ত ২৪ কিলোমিটার নদীপথে ১৮০ থেকে ১২০ ফুট প্রস্থ এবং ১২ ফুট গভীরতায় খননকাজ করা হয়েছিল।

বর্তমান সরকার যখন নদী, খাল ও জলাশয় রক্ষায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে, তখন নবীনগরে এমন অবৈধভাবে নদী দখলের মহোৎসব চলছে বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহমেদ হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমি আমার ক্রয়কৃত জায়গায় বালু ভরাট করছি। একসময় এই জায়গা নদীর অংশ থাকলেও বর্তমানে ভূমি অফিসে শ্রেণিবদলের মাধ্যমে নাল হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস