আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

Post Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল করা ও শেখ হাসিনাসহ সব আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। 

এসময় তিনি সরকারের উদ্দেশে বলেন, জুলাই গণহত্যার বিচার করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ সব আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্যের ধারা অব্যাহত রেখে বিচার গতিশীল করতে হবে। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের সময় এবং জুলাই অভ্যুত্থানের সময় সকল অপরাধের সাথে যুক্ত লীগ ও তাদের দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। মামলা বাণিজ্য বন্ধ ও সুনির্দিষ্ট অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শপথ না নেওয়ায় প্রমাণিত হয়েছে, যে সংস্কার বিএনপির পক্ষে আসবে তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল। জনচাপে পড়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করেছে। তবে তারা নিজেরাই যে হ্যাঁ ভোট দিয়েছে, তার কোনো নিশ্চয়তা নেই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ