প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই পক্ষের হট্টগোল

Post Image


চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের একটি মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতাদের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে জেলা সার্কিট হাউসে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলামসহ কয়েকজন নেতা। তাদের অভিযোগ, এর আগেও জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।


বুধবার সার্কিট হাউসে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ প্রতিমন্ত্রীর হাত ধরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


হারুনুর রশীদ এ সময় বলেন, অনুষ্ঠানটি রাজনৈতিক নয়। সেখানে জেলা বিএনপির সদস্যসচিবের এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন অভিযোগ করেন, প্রতিমন্ত্রী একটি জেলায় এসেছেন, অথচ জেলা বিএনপির নেতাদের বিষয়টি জানানো হয়নি। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব হলো দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলা। এ ধরনের ঘটনায় দলের মধ্যে বিভেদ ও গ্রুপিং তৈরি হতে পারে।


উপজেলা যুবদলের সাবেক সভাপতি জায়েদুল ইসলাম জাহিদ জেলা প্রশাসকের সমালোচনা করে বলেন, ডিসিকে বরখাস্ত করা হোক। তিনি আওয়ামী লীগের দোসর। জেলা প্রশাসক বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তিনি জেলা প্রশাসককে অপসারণের দাবি জানান।


এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি কারও সঙ্গে ঝগড়া করতে যাইনি। জেলা বিএনপিকে না জানানোর প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। প্রতিমন্ত্রী আমাদের দলের একজন ব্যক্তি। অথচ জেলা বিএনপির কোনো নেতাকে বিষয়টি জানানো হয়নি। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’


জেলা বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, জেলা প্রশাসক ইচ্ছাকৃতভাবে বিএনপিকে না জানিয়ে জামায়াতের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান পরিচালনা করেছেন। তার দাবি, প্রতিমন্ত্রী দলীয় নেতা হওয়ায় জেলা বিএনপিকে অবশ্যই বিষয়টি জানানো উচিত ছিল।


অভিযোগের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ এবং জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গিকে একাধিকবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


এর আগে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই পক্ষের হট্টগোল

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শর্টগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক

বান্দরবানে গোলাগুলিতে নিহত ১

হাদি হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতা