বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Post Image

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে কমেছে স্বর্ণের দাম। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পর স্বর্ণের দর বৃদ্ধির ধারায় ছেদ পড়ল।

বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ২৭ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১৪ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার সংক্রান্ত নীতির ইঙ্গিত পেতে বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের দিকে কড়া নজর রাখছেন। 

মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয়ের ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দর উর্ধ্বমুখী হলেও মূল্যস্ফীতির সুনির্দিষ্ট প্রতিবেদন প্রকাশের আগমুহূর্তে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় দামে এই সাময়িক পতন দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত