সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক

Post Image

শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে তার সাথে রুমা আক্তার নামের এক বিবাহবহির্ভূত সম্পর্ক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালানো হলে পিস্তল কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে তার সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করা হলে, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তার সাথে যে নারী রয়েছেন ওনার পরিবার বলছেন তারা বিয়ে করেছেন, তাই সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শর্টগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

আবারও বাড়ল স্বর্ণের দাম

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সালমান

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

তারাবির নামাজের ফজিলত

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক