জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

Post Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করা না গেলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না।

সোমবার (২০ এপ্রিল) সকালে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও বিগত সরকারের স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য গ্যাস উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৈরি করেছিল। ফলে আজ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে দেশকে ভুগতে হচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে জনসেবা করা। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে, সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের সেবায় ক্ষমতা ব্যবহারের লক্ষ্য নিয়েই কাজ করছে। একটি দুর্বল রাষ্ট্রের সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

সুধী সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালে বর্তমানে আটটি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের বেশি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, চলতি বছরে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত