বান্দরবানে গোলাগুলিতে নিহত ১

Post Image

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় মং মারমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান-রুমা সড়কের মুরং বাজার সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলপাই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পায়। তার কাছ থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), দুটি ম্যাগাজিন, ১৪৩টি গুলি ও অন্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, বিকেলে সড়কে গাড়ি থামিয়ে একদল অস্ত্রধারী চাঁদাবাজি করছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছলে সশস্ত্র ব্যক্তিরা প্রথমে গুলি চালায়। এক পর্যায়ে পাল্টা গুলি চালালে একজন আহত হন। পরে আহতকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. দিলীপ চৌধুরী জানান, ইউনিফর্ম পরিহিত গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, মুরং বাজার এলাকায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শর্টগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

আবারও বাড়ল স্বর্ণের দাম

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সালমান

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

তারাবির নামাজের ফজিলত

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক

বান্দরবানে গোলাগুলিতে নিহত ১