চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতা

Post Image

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. লুৎফর রহমান।

এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টার দিকে তাকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে আটক করে যৌথ বাহিনী। পরে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছি- তিনটি চাইনিজ কুঁড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, দেশীয় দা, স্টিল পাইপ, হাতুড়ি, চেইন, বেইচ গিয়ার, স্টিলের চাকু ও স্মার্ট ফোন।

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সব কমিটি স্থগিত রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে আটকের পর প্রথমে হাইমচর থানায় দেয়। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ায় দুপুরে ফরিদগঞ্জ থানায় পাঠানো হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে আটক হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ