রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

Post Image

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এই রমাদানে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার এক দারুণ উদ্যোগ হাতে নিয়েছি আমরা।

‘সহজ সূত্রে কুরআন শিখি’ শিরোনামে ২৭ পর্বের একটি রেকর্ডেড ভিডিও কোর্স আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করতে যাচ্ছি।

কোর্সের শিক্ষক হিসেবে থাকছেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক, উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী। তিনি মাসজিদে নববি থেকে রেওয়াতে হাফস আন আছেম এবং তাজবীদের ওপর সনদপ্রাপ্ত।

আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন পড়তে যা যা প্রয়োজন, সবই থাকছে এই কোর্সে।

প্রত্যেক পর্বের শেষে থাকছে সংশ্লিষ্ট পর্বের ওপর বিশেষ অনুশীলন। যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রতিদিনের পাঠ নিজে নিজেই যাচাই করে নিতে পারবেন।

প্রতিদিন তারাবীহর পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে ২৭ রমাদানে আপলোড হবে ২৭ টি ভিডিও।

আর এভাবে প্রতিদিন এক একটি পর্ব আত্মস্থ করলে ২৭ রমাদানে আপনি শুদ্ধভাবে কুরআন পড়া শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা নেই, ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ