ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

Post Image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। 

সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ট্রাকটি কালিহাতীর সারতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, দুর্ঘটনায় হতাহতরা সকলেই রডবোঝাই ট্রাকের ওপর চড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আহত ৬ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নিহত ১৭ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। তারা সকলেই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাবোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস বাকি নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নিহত

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাবের

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ছাগলের শজনেপাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে এইচআরডিএসের মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সচেতনতায় দ্য ইয়ুথ রেজোন্যান্সের সেমিনার আয়োজন

সর্বাধিক পঠিত

জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

নীতি ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: মঈন খান