জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ

Post Image



জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈলে মহিলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত । 


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


বিক্ষোভ মিছিলটি দোস্তপাড়া এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাজানগর জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলি, কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজমল আলি, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক সামছুল হক রুবেল, বটতৈল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদ রানা। 


বক্তারা বলেন, জামায়াত আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা মহিলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য কললি বেগম ও সামছুল নাহার আঁখিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েকশ’ জামায়াত নেতা-কর্মী ও নারী কর্মী অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সচেতনতায় দ্য ইয়ুথ রেজোন্যান্সের সেমিনার আয়োজন

পিরোজপুরে ১৫০ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

ঝিনাইদহে ২২ এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

‘ডোনাল্ড ট্রাম্প’ গরু এখন আন্তর্জাতিক গণমাধ্যমে

সর্বাধিক পঠিত

জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয়, ২১ হাজার ভোটে বিজয়ী গাজী নজরুল ইসলাম

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

হাতিয়ায় জামায়াত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬ হাজার রোগীকে সেবা

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের