মীরসরাইয়ে বিএনপি প্রার্থী নুরুল আমিন

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

Post Image

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সোনালী কমিউনিটি সেন্টারে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বেলাল হোসেনের উপস্থাপনায় সাবেক আহ্বায়ক ‎সাইদুল ইসলাম নুশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদসদস্য পদপ্রার্থী নুরুল আমিন বলেন, বেগম খালেদা জিয়ার মতো সততা দেশপ্রেম নিয়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মী চরিত্র গঠন করতে হবে।

মানুষের ভালোবাসা অর্জন করতে হলে সকল অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। অনুষ্ঠানে আরো বলেন, চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল ইসলাম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।

‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী,

আহবায়ক মাঈন উদ্দিন লিটন, বিএনপি নেতা লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করতে পারবে না। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

‎তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমৃত্যু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা অভিযোগে তাঁকে কারাগারে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তার মৃত্যুতে গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন, আপসহীন নেত্রী। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ