মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

Post Image

মাগুরায় আলাদা স্থানে পেট্রলবোমা হামলায় দুটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দপ্তর দুটি হলো মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সরকারি সাবরেজিস্ট্রার অফিস। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে পেট্রলবোমা ছোড়ে। এতে নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবসহ জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র পুড়ে যায়।

অন্যদিকে শহরের ইসলামপুর পাড়ার সাবরেজিস্ট্রার অফিসেও একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবরেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, পেট্রলবোমায় রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখকদের ঘর এবং নিচতলা পুড়ে গেছে। এতে জমি-সংক্রান্ত দলিল, প্রয়োজনীয় নথি ও দলিল লেখকদের কাগজপত্র ছাই হয়ে গেছে।

মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. আলিম মোল্লা বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পরপর দুটি স্থানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রলবোমা নিক্ষেপ করেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কার্টন খুলতেই আঁতকে উঠল পুলিশ, মিলল ছয় টুকরো লাশ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

সাবেক শিবির সভাপতি জাহিদুলকে জামায়াত আমিরের রাজনৈতিক সচিব করার দাবি

অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জে জামায়াতের প্রস্তুতি বৈঠক

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

পুঠিয়ায় অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ

সর্বাধিক পঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আ.লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা