রাজধানীর মিরপুর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষামূলক সেমিনারের আয়োজন করেছে দ্য ইয়ুথ রেজোন্যান্স-ঢাকা টিম।
শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩০-এর অধিক শিশু অংশগ্রহণ করে। যেখানে তাদের শিক্ষা, সচেতনতা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারটি পরিচালনা করেন অতিথি শিক্ষিকা শাহানুর আক্তার সাতু এবং দ্য ইয়ুথ রেজোনেন্স ঢাকা টিমের সদস্যবৃন্দ। প্রকল্পটি তত্ত্বাবধান করেন টি.ওয়াই.আর এর কো-ফাউন্ডার আনাস জামিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইটি ডিপার্টমেন্ট প্রধান ওমর বিন ফারুক এবং হেলথ ডিপার্টমেনন্টের প্রধান তাহসিন তাবাসসুম , পাশাপাশি সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ।
সেমিনারে শিশুদের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামিসা নামের এক স্কুলপড়ুয়া শিশুর মর্মান্তিক ঘটনার বিষয়েও আলোচনা করা হয়। শিশুদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুরা রামিসার জন্য ন্যায়বিচারের দাবি জানায় এবং অপরাধীর যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।
দ্য ইয়ুথ রেজনেন্সের কো-ফাউন্ডার আনাস তামিল জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের মাঝে শিক্ষা, সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং মানবিক সহায়তা ছড়িয়ে দেওয়া। সংগঠনটি ভবিষ্যতেও সমাজের উন্নয়ন ও শিশুদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।







