নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

Post Image


নেত্রকোণার কেন্দুয়ায় জামায়াতে ইসলামী’র ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। 


সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।


গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সান্দিকোনা ইউনিয়নের পাটুয়াপাড়া মসজিদ সংলগ্ন উদ্দীপন কোচিং সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে রয়েছেন সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম (৫৫), জামায়াত কর্মী নয়ন মিয়া এবং ইউনিয়ন যুবদল আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল (৪০), কৃষকদল নেতা নবীজুল, ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০)। এদের মধ্যে মাজহারুল ইসলাম ও হাবিবুর রহমান হাবুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াতের আয়োজনে আপত্তি জানালে যুবদল নেতা হাবিবকে মারধর করা হয়। এর প্রতিবাদে রাত ৯টায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


অন্যদিকে, উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনী কমিটি গঠনের প্রোগ্রামে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হঠাৎ অতর্কিত হামলা চালায়। রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করা হয়।


সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিনসহ স্থানীয় নেতারা জানান, জামায়াতের নির্বাচনী প্রোগ্রামে ইউনিয়ন যুবলীগ নেতা রাজ্জাক মিয়া, মতি মিয়া, রফিক, মুসলেম উদ্দিন, মিজানুর রহমান ও আওয়ামী লীগ নেতা আবুল কালামসহ নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগে প্রতিবাদ জানানো হয়। এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং ছাত্রদল-যুবদলের কয়েকজন আহত হন।


উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ছাদেকুর রহমান বলেছেন, নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে জামায়াত শান্তিপূর্ণ প্রোগ্রাম করছিল। সেখানে যুবদল নেতা হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।


এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রাত সাড়ে এগারোটায় বলেন, এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, ৭ দিনের রিমান্ডে সেই আবু বকর

১৬৯ পিস ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, হারালেন দলীয় পদ

সাঈদীর মামলার বাদীর দা/ফ/নে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদরাসা শিক্ষা ও শিক্ষার্থীদের সুরক্ষায় যেসব প্রস্তাব দিলেন মিজানুর রহমান আজহারী

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সর্বাধিক পঠিত

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি পরীক্ষাথীরা

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’