ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

Post Image

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রাসেল পাঠান ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা। পরবর্তীতে মামলার তথ্য যাচাই করে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত