নীতি ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: মঈন খান

Post Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজপথে হেঁটে তৃণমূলের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। তখন এ দেশের মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিল আপসহীন নেত্রী। কারণ নীতির প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তিনি কোনোদিন আপস করেননি।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ১৯৮৬ সালে যখন দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে স্বৈরাচারী আওয়ামী লীগ তৎকালীন অপর সেনাশাসকের সঙ্গে আপস করে নির্বাচন দিয়েছিল। খালেদা জিয়া তখন বলেছিলেন, নির্বাচন বা ক্ষমতায় যাওয়া আমার উদ্দেশ্য নয়। একটা সামরিক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তিনি বলেছিলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। যখন গণতন্ত্র ফিরে আসবে, যখন গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব তখন আমি মানুষের কাছে জবাবদিহি করব। আমি সাজানো নির্বাচনে যাব না।

সেই সময় অনেক রাজনৈতিক বিশ্লেষক খালেদা জিয়ার সমালোচনা করেছিল উল্লেখ করে মঈন খান বলেন, তারা বলেছিল- খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে ভুল করেছে। ইতিহাস প্রমাণ করেছে, অপসহীন নেত্রীর সিদ্ধান্ত সঠিক। ১৯৯১ সালে যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার হটিয়ে নব্বই দিনের মাথায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছিল। সেদিন সেই নির্বাচনে দেশের ১২ কোটি মানুষ রায় দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে।

এ সময় মঈন খান দেশের সব মানুষের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান। পরে একটি খাসি সদকায়ে জারিয়া হিসেবে দেওয়া হয়। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পলাশের শতাধিক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লা আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, মহিউদ্দীন চিশতিয়া, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

মতলব পৌরসভায় জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

সর্বাধিক পঠিত

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

পবিত্র রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

শরীয়তপুরে বিপুল অস্ত্রসহ বিএনপিকর্মী আটক

গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের