প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

Post Image


নারায়ণগঞ্জের ফতুল্লায় চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিয়ে আসা হয়।


আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।


পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মা আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান।


সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, আরিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।


এই সময়ের মধ্যে তিনি মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেন। নির্ধারিত সময় শেষ হলে তাকে পুনরায় কারাগারে পৌঁছে দেওয়া হয় বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

বিএনপি এমপি নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ

প্রাণিসম্পদের উন্নয়নে প্রতিটি উপজেলায় হবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও, পদ হারালেন ছাত্রদল নেতা

রাজবাড়ীতে চেয়ারম্যান পদে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

ছাত্রলীগ নেতার করা ২০১৮ সালের মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় পুলিশ

সর্বাধিক পঠিত

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

কাফনের কাপড়সহ প্রার্থীকে চিঠি, হাদির মতো হত্যার হুমকি

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে